![]() |
| ছবি- চয়ন দাশ |
যে প্রগাঢ় রোদ জন্মসুচিকে আলোক বলয় দিয়েছে
বিভ্রান্ত ঘটিয়েছে গতিময় শুন্য এবং তার পরিতৃপ্ত হসন্তদের
তাকে ভালোবেসে কী বলতে পারি কী বলা যেতে পারে?
ভালোবাসার প্রতি ভালোবাসা শত শত পাখি উড়ে চলে যাবে
বরফপুঞ্জ পাহাড় পেরিয়ে
কোনো কন্টক শীতের বিকেলের কার্পাসের জানালার বাইরে
বিজিবিজি চামড়া ভালোবাসা নিয়ে ওঁত পেতে আছে
চুপড়ির ভেতর বসন্তের খোসা ছাড়ানো আলুথালু একটা লাল
হ্যারিকেন, এক্ষুনি উঠে যাবে শুন্যে
শব্দের প্রত্যক্ষদানি বিচ্ছুরিত ত্বরণ কুয়াশার মাঠে হেমন্তের বিকেলে
জারুল গাছের পাশে তখনও
একটা জল সিজানো নলকূপকে পোষা ছাগলের ঘন্টিকে দেখে
আর কোনোদিন দেখা না হওয়ার আগে

Comments
Post a Comment