![]() |
| ছবি- চয়ন দাশ |
বোরোলিনের সবুজের ভেতর থেকে বেরিয়ে আসছে
স্নেহপ্রিয়সু শ্বেতসার। মা সাইবেরিয়া রোদের মত
মাখছে । গালে তালুতে
আমি ইতিমধ্যে আকন্দ বনে চলে এসেছি
ভাটপাতা এখন কোনো কাজে লাগে না
শালের কোটর থেকে গড়িয়ে পড়ে
তরুক্ষীর। রজন
ধুনো জ্বালিয়ে পকেট থেকে বের করেছি রুইতন
ধোঁয়ায় জমে উঠবে খেলা। সমস্ত শ্রমিক মৌমাছি পালাবে
তাদের প্রিয় রাণীমাকে ছেড়ে। রমণীর কাছে
হাঁসের ডিমের রোখালো ঝোলের বাটি
ঢাকা আছে সবুজ পালকে।
টিমটিম আলোর শব্দ জ্বলছে।
পন্ডস্ ক্রিম মেখে এখন জাঁকিয়ে বসেছে
গ্রামের সরলরৈখিক মধুচক্র।
আমার মন্ত্রী তুলে নিয়ে গেছে তোমার রাজা।
এসো ... অ্যাটলিস্ট আরেকবার পড়ো লাইনটা
ভাগাভাগি করি অবনত যতিচিন্হ
ভাগ্যিস তুমি বোরোলিন মেখে শোয়
!
নরম হলেও আপত্তি নেই
২৬।জানু।১৮
স্নেহপ্রিয়সু শ্বেতসার। মা সাইবেরিয়া রোদের মত
মাখছে । গালে তালুতে
আমি ইতিমধ্যে আকন্দ বনে চলে এসেছি
ভাটপাতা এখন কোনো কাজে লাগে না
শালের কোটর থেকে গড়িয়ে পড়ে
তরুক্ষীর। রজন
ধুনো জ্বালিয়ে পকেট থেকে বের করেছি রুইতন
ধোঁয়ায় জমে উঠবে খেলা। সমস্ত শ্রমিক মৌমাছি পালাবে
তাদের প্রিয় রাণীমাকে ছেড়ে। রমণীর কাছে
হাঁসের ডিমের রোখালো ঝোলের বাটি
ঢাকা আছে সবুজ পালকে।
টিমটিম আলোর শব্দ জ্বলছে।
পন্ডস্ ক্রিম মেখে এখন জাঁকিয়ে বসেছে
গ্রামের সরলরৈখিক মধুচক্র।
আমার মন্ত্রী তুলে নিয়ে গেছে তোমার রাজা।
এসো ... অ্যাটলিস্ট আরেকবার পড়ো লাইনটা
ভাগাভাগি করি অবনত যতিচিন্হ
ভাগ্যিস তুমি বোরোলিন মেখে শোয়
!
নরম হলেও আপত্তি নেই
২৬।জানু।১৮

Comments
Post a Comment