| (প্রতিদ্বন্দ্বী ছায়াছবি) |
একটা সম্পর্ক মানে ঐ
১ মিনিট ছেচল্লিশ সেকেন্ড।
৫৩ কি ৫৭ হলেও
কিন্তু ... হয় !
হোক। লাল রঙের মারুতি ৮০০
সমুদ্দের দিকে তাক করা
একটা বিপত্নীক একদাঁড়া
ফুক করে ফুঁটোর ভেতর ঢুকে
হাওয়ার উপর ৭টা মার্বেল চাপা দিয়েছে।
হত্তাল ডেকেছে শরীরের যাবতীয় কু-গন্ধ
কুমড়ো ফুল ফুটে আছে।
দল বদল করেছে বকফুল। এখন
যুবতী ছুরির সামনে চা বিড়ির দোকান
সাথে কন্ডোম দিলরুবা পাসপাস ক্লিনিক+
উইকেন্ড ফুরোচ্ছে ।
বস কলিগের সাথে মুনসাইন নিট।
ব্যাটারি চার্জহীন ।
সারা সকাল বাজারে থলি হাতে ঘুরি।
আমার জন্য চাকরি ফুরিয়ে গেছে।
অগত্যা পেঁপে কিনে পেট কাটি
গর্ভাশয়। বীজ ঝুলে আছে।
পি সি ও ডি ।
যাইহোক বড় বেঁচে গেছে মেয়েটা
এখন ভারী নিতম্বের দায় বয়।
পেট খালি। মাঝে মধ্যে
যকৃতের পাশে পরিচিত লিঙ্গ এসে শোয়
ক্ষুদ্রান্তের কোনো আপত্তি নেই এতে
১৭।জানু।১৮
Comments
Post a Comment