চানের জল / নাচের লজ

বেঁচে থাকতে কান্না পায়। লজ্জা করে।

তুমি কাঁদছো। দেখতে পাচ্ছি না
যেটুকু পাচ্ছি, তাতে তুমি দামি রেস্তরাঁয় বসে
ওয়াইনের গ্লাসের ফাঁক দিয়ে তোমার ছবি তুলে ফেসবুকে পোস্ট দিচ্ছো।
ছবি তোলার প্রেমিকটা তখন অর্ডার দিচ্ছে ...
রাতের বিনির্মাণ।
অতএব তুমি কার সাথে প্রেম করছো, জানিনা, অথচ
কার সাথে শুচ্ছো, জানি । সে আমাকে প্রিয়
গোল্ড ফ্লেক ক্লাসিক অফার করে। তামাকে মিশিয়ে
নিয়েছি মরা প্রজাপতির রেণু। স্টিম ইঞ্জিনে হাত রেখে শপথ নিয়েছিলে
কোনোদিন পায়ুকাম করবে না।
 

এখন নিয়মিত
করো।
 

তোমার পরিচিত আমার সুপরিচিত বন্ধুটি এসে দাবি করে, সেই নাকি
মাস্টারমাইন্ড ছিল। আমি উত্তেজিত বোধ করি। ফিল আসে। একটা বায ...
ম্যাচেস শেয়ার করি।
ডটেড কনডম গিফট করি। লেকমলে বেড়াতে গিয়ে বালিগঞ্জে ফ্ল্যাটে উঠে আসো
প্রথম বিদেশি ব্রা তোমার বুকে কতটা ফিট করছে দেখাতে।
তোমার হুক খুলে যাচ্ছে।
তোমার হুক আটকে যাচ্ছে।
মেসের ঘরে মেঝেই শুয়ে তুমি কাঁদছো, সেটুকু আমার জন্য
তোমার বন্ধু তোমার স্তন কামড়ালে, অভ্যাসে বলে ফেলেছ, " চয়ন ... আস্তে"।
 

কান্না দেখতে ভাল লাগছে। আর এই কাঁদতে কাঁদতে
একটা তিনতলা বাড়ি ডুবে যাচ্ছে।
ব্যল্কনি ডুবে যাচ্ছে।
২৪ ইঞ্চি সবুজ সাইকেল ডুবে যাচ্ছে। ডুবে যাচ্ছে
প্রথম আনলিমিটেড কল ব্যাল্যান্স
উনিনর ৩৩ টাকা, ইকোনমিক্সের ক্লাস


তবে আমার ডুবন্ত ছাদটাই বেশি ভালো লাগে। হাসি পাই


৭। মার্চ ।১৮

Comments